বিজ্ঞাপন
আজ বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্ট প্রাঙ্গণে রিসার্চ সেন্টারের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গবেষণায় অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
অনুষ্ঠানের শুরুতে ফেলোশিপপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস) ফেলোশিপের জন্য মনোনীত মোট ৬৩ জন শিক্ষার্থীর হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে সর্বমোট ১২ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই ফেলোশিপের আর্থিক পরিমাণ সামান্য মনে হলেও এর সামগ্রিক প্রভাব ও ইমপ্যাক্ট অত্যন্ত গভীর। এই স্বীকৃতি তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন গবেষণা কর্মে গভীরভাবে উৎসাহিত করবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের মেধা ও সৃজনশীল কর্মের মাধ্যমে আগামীতে দেশ ও দেশের বাইরে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলবেন।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক গবেষণার সংস্কৃতিকে এগিয়ে নিতে এই ফেলোশিপ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাঁদের শিক্ষা ও গবেষণায় আরও বেশি উৎসাহী হতে অনন্য সহায়তা প্রদান করবে।’
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মইনুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই অর্জনকে সাধুবাদ জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...