বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পঞ্চম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
এ সময় প্রকল্পটির ফোকাল পয়েন্ট ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দেশের মাত্র ১০টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। সেই তালিকায় স্থান পাওয়ায় গোবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ অর্জন করেছে।
তিনি জানান, কেন্দ্রটিতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার, উচ্চগতির ইন্টারনেট সুবিধা, স্মার্ট টিভি স্ক্রিন, এলইডি স্মার্ট বোর্ড, কালার প্রিন্টারসহ আধুনিক গবেষণাগার-সুবিধা সংযোজন করা হয়েছে। এসব অবকাঠামো গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করা, শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থী ও গবেষকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। এই ল্যাবরেটরি শুধুমাত্র উচ্চতর গবেষণার কাজে ব্যবহার করা হবে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে বিশেষ অবদান রাখবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও কর্মকর্তাদের উদ্দেশে ল্যাবরেটরির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এ ধরনের আধুনিক সুবিধার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...