বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত থেকে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।
এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি হাসপাতালের চেয়ে কম মূল্যে সিবিসি, লিপিড প্রোফাইল, ক্রিটিনিন, গ্লুকোজ পরীক্ষা, ইউরিক এসিড, এসজিপিটি, এএলপি, ডেঙ্গু, ইসিজিসহ বিভিন্ন রকম মেডিকেল সেবা গ্রহণ করতে পারবেন।
পরে সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ কার্যালয়ে বিভাগীয় ও দপ্তর প্রধানদের হাতে কম্পিউটার তুলে দেন।
এ বিষয়ে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়কে অগ্রসরমান রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...