Logo Logo

চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের হঠাৎ মিছিল, ভিডিও ভাইরাল


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে হঠাৎ করে ঝটিকা মিছিল করার ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে স্বাগত জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে চাটখিল-রামগঞ্জ সীমান্তবর্তী একটি আঞ্চলিক মহাসড়কে মিছিলটি বের করা হয়। পরবর্তীতে মিছিলের একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


অনুসন্ধানে জানা যায়, 'মেহেদী হাসান' নামে চাটখিল উপজেলা ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক আইডি থেকে সর্বপ্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে ওই ছাত্রলীগ কর্মী লেখেন, "শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে ঢাকা টু চাটখিল-রামগঞ্জ মহাসড়কে আমরা চাটখিল উপজেলা ছাত্রলীগের কর্মীরা রাজপথে নেমে এসেছি। ইনশাআল্লাহ, নেত্রীকে ফেরানো পর্যন্ত এই লড়াই চলবে।" পোস্টটি করার পর থেকেই তা স্থানীয় রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক শেয়ার হতে থাকে এবং শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এই পটভূমিতে চাটখিলে নিষিদ্ধ একটি সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল চরম উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর চাটখিল ও আশপাশের এলাকায় এক ধরণের রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, প্রচারিত ভিডিওটি তাদের নজরে এসেছে। মিছিলের সত্যতা যাচাইসহ এতে সম্পৃক্তদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...