বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় এমপি শ্যামলের বাসভবনে গিয়ে আনন্দবাজার, নিউ মার্কেট, কাপড়ের মহাল, কর্মকার পট্টি ও কালীমন্দির রোড এলাকার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোহাম্মদ সফি উল্লাহ এর নেতৃত্বে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়ার একজন সংসদ সদস্য পাওয়ায় জেলার মানুষ গর্বিত। এই দায়িত্বের মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, তার নেতৃত্বে দেশের ব্যবসা-বাণিজ্য খাত আরও গতিশীল হওয়ার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও জেলার সার্বিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মাইনুল ইসলাম চপল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এ ছাড়া ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোহাম্মদ সফিউল্লাহ, সহ-সভাপতি সানাউল হক ছানা, হাজী মো. আবু বক্কর, আনিছুর রহমান, আম্বর আলী, উপদেষ্টা শুভ্রজিত রায় গোবিন্দ, মো. ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক এস.এম. কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর খান, সাংগঠনিক সম্পাদক মো সজিব মিয়া, কোষাধ্যক্ষ হাজী জামাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন, সাইমন, ব্যবসায়ী সোহান, নিউ মার্কেটের ব্যবসায়ী ইকবাল, আবুল কালাম ও খায়ের এবং কাপড়ের মহালের বিশ্ব রায় ও দ্বীপ দেবনাথ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ বিএনপি ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সফলতা এবং দেশের ব্যবসা-বাণিজ্য খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...