Logo Logo

চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম: শাকিব


Splash Image

ছবি : সংগৃহিত

শাকিব খান দীর্ঘদিন দেশের চলচ্চিত্রাঙ্গনে শীর্ষস্থান ধরে রেখেছেন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে নানা সময় আলোচনা তৈরি হয়েছে। তবে এবার ক্যারিয়ারের শুরুর দিকের এক প্রেমের গল্প নিয়ে অকপটে কথা বললেন এই তারকা।


বিজ্ঞাপন


শাকিব জানান, অভিনয় জীবনের শুরুর দিকে গুলশানের এক সাধারণ পরিবারের তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। তার বাসার কাছাকাছি ছিল ওই তরুণীর বাড়ি। বহুদিনের গুঞ্জনের পর এবার প্রথমবারের মতো সেই সম্পর্কের বিষয়টি খোলাখুলিভাবে স্বীকার করলেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে পুরোনো সেই প্রেমের স্মৃতিচারণ করেন শাকিব। অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, মিডিয়ার বাইরের এক মেয়ের সঙ্গে একসময় শাকিবের গভীর সম্পর্ক ছিল এবং তাকেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

জবাবে শাকিব খান বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি— আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম! সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”

শাকিবের এই স্বীকারোক্তি ও আবেগঘন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন একটি অধ্যায় প্রকাশ্যে আনায় ভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...