মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। পরবর্তীতে রাত ১১টা ৩৮ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, এ জাতীয় নাশকতামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা। এ ধরনের দেশবিরোধী অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের অন্যতম প্রধান ও মৌলিক দায়িত্ব। এ লক্ষ্যে মেট্রোরেল স্টেশনসহ দেশের সব গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনায় অবিলম্বে নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা জানান এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই নাশকতার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিবৃতির শেষভাগে মিয়া গোলাম পরওয়ার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার রক্ষাকবচ হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সব ধরনের উসকানি ও নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...