বিজ্ঞাপন
৪৫ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) পুনরায় খুলেছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।
অনাকাঙ্ক্ষিত ছয় নবজাতকের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউসহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।
লাইসেন্স পুনর্বহালের পর আজ সকাল থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে রোগীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের বিভিন্ন শিক্ষার্থীসহ চিকিৎসা নিতে আসা রোগীরা।
এর আগে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিন শর্তে পুনর্বহাল করে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...