বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ পৌর সাংগঠনিক থানার সভাপতি জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. সায়েম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান শিক্ষক মো. সায়েম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, প্রকৃতি ও পরিবেশের প্রতিও দায়িত্বশীল হতে হবে। আজকের এই উদ্যোগ তাদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন, একটি গাছ একটি প্রাণ। বৃক্ষ আমাদের অক্সিজেন, ছায়া, ফল ও কাঠের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সভাপতি জুয়েল রানা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়, আদর্শ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।
আজ যে চারা রোপণ করা হচ্ছে, তা আগামী দিনের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আসুন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার সঠিক পরিচর্যা করি।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...