Logo Logo

গোপালগঞ্জে ‘বাংলা কিউআর’ নিয়ে বিকাশের মতবিনিময় সভা


Splash Image

বাংলাদেশ সরকারের ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিকতায় গোপালগঞ্জের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগষ্ট) বিকাল ৫ টায় গোপালগঞ্জ শহরের কলেজ রোড খান সাহেব ক্যাফেতে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে ‘বাংলা কিউআর’ সেবার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিকাশের খুলনা সার্কেল এর প্রধান অনিন্দো কুমার পাল। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতিকে ক্যাশলেস করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’ শুরু থেকেই তার সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। ​সেই লক্ষ্যেই ব্যবসায়ীদের সুবিধার্থে ‘বাংলা কিউআর’ সেবা আনা হয়েছে। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যবসায়ীরা নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারেন। নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে গোপালগঞ্জের সকল ব্যবসায়ীকে এই সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মার্চেন্টের ব্যবসা প্রবৃদ্ধি এর জন্য বিকাশ মার্চেন্ট এর জন্য লোনের ব্যবস্থা করেছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে ও পেমেন্ট ব্যবস্থা সহজ এবং আকর্ষণীয় করার জন্য বিকাশ মার্চেন্টের পেমেন্ট স্পিকার দিচ্ছেন এটা নিয়ে আলোচনা করেছেন ।

অনুষ্ঠানে বাংলা কিউআর-এর সুবিধা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বিকাশের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু, টেরিটরি ম্যানেজার অন্তর আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...