বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর।
সমাবেশ শুরুর সময় রাজধানীতে বৃষ্টি হলেও তা নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি। বৃষ্টির মধ্যেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে যোগ দিতে থাকেন।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের কর্মসূচিতে অংশ নিতে এখনো বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে আসছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...