বিজ্ঞাপন
নবগঠিত এই কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন রিফাত।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি শর্মিষ্ঠা বাড়ৈ (বাংলা বিভাগ) ও এলমা জাহান (বাংলা বিভাগ); কোষাধ্যক্ষ তামান্না (সমাজবিজ্ঞান বিভাগ) এবং প্রচার সম্পাদক মুসরাত জাহান কান্তা (অর্থনীতি বিভাগ)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাদি (সমাজবিজ্ঞান বিভাগ), জান্নাতুল ফেরদাউস হৃদি (বাংলা বিভাগ) ও জান্নাতুল হাবিবা (অর্থনীতি বিভাগ)। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. আরাফাত ইসলাম (বাংলা বিভাগ) এবং আব্দুল্লাহ ইবনে কাওছার (অর্থনীতি বিভাগ)।
কমিটি গঠন প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “চন্দ্রদ্বীপ শুধু একটি সংগঠন নয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমাদের বরিশাল বিভাগের শিক্ষার্থীদের একটি পরিবার। সকলের সহযোগিতা নিয়ে আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে সংগঠনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে চাই।”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হোসেন রিফাত বলেন, “শিক্ষক উপদেষ্টামণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। বরিশাল বিভাগের সকল শিক্ষার্থীর মাঝে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং তাদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আমাদের এই মেয়াদের মূল লক্ষ্য।”
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যরা সংগঠনের ঐতিহ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...