বিজ্ঞাপন
চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং স্থানীয় ১১ দলীয় ঐক্যের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চাটখিল পৌরবাজারে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর হোসেন রিয়াজের সঞ্চালনায় চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাছানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা জামায়াতের আমির ও নোয়াখালী জেলা শুরা সদস্য মাওলানা আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো: হানিফ, জাতীয় নাগরিক পার্টি চাটখিল উপজেলা আহবায়ক গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার এইচআরডি সেক্রেটারি মো: আব্দুর রহীম, বাংলাদেশ জামায়াতে চাটখিল উপজেলার সাবেক নায়েবে আমীর মোহাম্মদ ওমর ফারুক, চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌরসভা সেক্রেটারী শাফায়াত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌরসভা সভাপতি আবু সুফিয়ান রাহাত।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে দেশব্যাপী ছাত্রদল ও হেলমেট পরা সন্ত্রাসীদের বিগত দুই দিনের বর্বরোচিত তান্ডব, হামলা ও অরাজকতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।" একই সাথে তারা বিগত ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ম্যান্ডেটের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশ শেষে চাটখিল পৌর বাজারের একটি গণমিছিল বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা ব্যানার ও ফেস্টুন হাতে এই মিছিলে অংশ নেন। মিছিলটি চাটখিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...