Logo Logo

বাকেরগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল


Splash Image

(বরিশাল) সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


৫ আগস্ট বুধবার বিকালে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য আয়োজিত এই গন মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

বিএনপির উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ জনগণের রায় গণভোটকে আপনারা অবজ্ঞা করছেন। পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না। যে কোন কিছুর বিনিময়ে জুলাই সনদ ও গণভোটেরায় বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী ও এমসিপি নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...