Logo Logo

সোমবার প্রকাশিত হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল, জানা যাবে যেভাবে


Splash Image

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবেন।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফলাফলের এই নির্দিষ্ট তারিখ ও সময় নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও শিক্ষার্থীরা সহজেই ফল দেখতে পাবেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে, যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে এসএমএস পাঠিয়েও দ্রুত ফলাফল জানা যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে 'SSC' লিখে স্পেস দিয়ে নিজ নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার বছর 'YEAR' লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় কাঙ্ক্ষিত ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফলের জন্য মেসেজ অপশনে টাইপ করতে হবে SSC DHA ROLL YEAR এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম্যাটটি হবে SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য করসহ মোট ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

উলেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...