Logo Logo

ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষ- নিহত ১, আহত ৪


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দপদপিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ২৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মাহিন্দ্রার চালক বাকেরগঞ্জের আসাদুল (৪৫), মাহিন্দ্রার যাত্রী বেতাগীর মামুন রেজা (৩৮) এবং আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে। আহত অন্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ‘সর্বশেষ তথ্যমতে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।’ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...