বিজ্ঞাপন
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসার লাগোয়া স্থানীয় ইমন সরদারের বসতঘরের সামনে আকস্মিকভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আঘাতে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, "আমার ঘরের সামনে কীভাবে এই বোমার বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে আমি কিছুই জানি না।"
অন্যদিকে, গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, সকালে হঠাৎ মাদ্রাসায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে তাঁর প্রতিষ্ঠানের চার শিক্ষার্থী আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের সংবাদ পাওয়া মাত্রই তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...