Logo Logo

নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে ।


বিজ্ঞাপন


এসময় লাবিবা আক্তার (১২) নামে আরো একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে শিবচর উপজেলার পাচ্চঁর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে। সে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়ে ও জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে। সে স্থানীয় পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী। আর আহত লাবিবা বালাকান্দি এলাকার শামিম আহমেদ এর মেয়ে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (১৪ আগষ্ট) ঢাকা থেকে আতিকা তার বাবা মায়ের সাথে গ্রামে আসে। পরে বিকেলে তার আরো দুই খালাতো বোনকে নিয়ে নানা বাড়ি শিবচর উপজেলার পাচ্চঁর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বেড়াতে যায়। আজ (১৫ আগষ্ট) বেলা সাড়ে তিনটার দিকে সবাই মিলে নানা বাড়ির পুকুরে গোসলে নামে। পরে সেখানে তিনজন পানিতে ডুবে যায়। এসময় উপর থেকে একজন দেখে চিৎকার শুরু করলে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সবুজ খান বলেন, বিকেলে পানিতে পড়া তিনজন কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে আনা হলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে মৃত অবস্থায় পাই। আর একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা এখন ভালো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...