Logo Logo

বাকেরগঞ্জে খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।


Splash Image

বরিশাল সংবাদদাতাঃ বাকেরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


১৫ আগস্ট শনিবার বিকেল ৫টায় এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জোমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন)

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের ওপর বিশদ বর্ণনা করেন। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...