বিজ্ঞাপন
ইতিমধ্যেই দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও যাচাই-বাছাই শুরু করেছে বিসিবি। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পূর্বের বকেয়া পরিশোধ, প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টি প্রদান এবং অন্যান্য আইনি ও আর্থিক জটিলতাগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। অতীতে শেষ মুহূর্তে দল গঠন করায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতার ঘাটতি দেখা যেত, যার নেতিবাচক প্রভাব সরাসরি পড়ত বিসিবির ওপর। এবার সেই অনিশ্চয়তা এড়াতে পর্যাপ্ত সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, কোনো কিছু আর শেষ মুহূর্তের ওপর ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, “আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলেও আমাদের বিকল্প খোঁজার পর্যাপ্ত সময় থাকে।”
নামমাত্র টুর্নামেন্ট আয়োজনের চেয়ে ক্রিকেটের গুণগত মান ও নীতিমালার প্রতিই জোর দিচ্ছেন বোর্ড সভাপতি। দ্রুত দল দাঁড় করানোর সুযোগ থাকলেও নিয়মের বাইরে গিয়ে কিছু করতে নারাজ তিনি। নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তামিম আরও বলেন, “আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট নিশ্চিত করা এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এ জন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...