বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের হিন্দু বাড়ির দক্ষিণ মাঠে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপুর গ্রামের ওই মাঠে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর উপজেলা প্রশাসন সেখানে আকস্মিক অভিযান চালায়। সরেজমিনে গিয়ে ড্রেজার দিয়ে বালু তোলার সত্যতা পেয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী দোষী সাব্যস্ত করে যুবলীগ নেতা জহিরুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ফসলি জমি বা গ্রামীণ জনপদে অনিয়ন্ত্রিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমি ধসে পড়ার ঝুঁকিতে পড়ে এবং আশপাশের বসতবাড়ি মারাত্মক হুমকির মুখে পতিত হয়। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান পরিচালনাকারী চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী জানান, অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য ও কৃষিজমির জন্য চরম হুমকিস্বরূপ। আইন অমান্য করে যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলায় এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...