Logo Logo

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।


বিজ্ঞাপন


শুক্রবার (২১ আগস্ট) রাতে এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিষেক বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, মহামান্য রাষ্ট্রপতি একই সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁর অভিভাবকসুলভ নেতৃত্ব, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যে প্রত্যয় আমরা ধারণ করি, মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও সহযোগিতা সেই পথচলায় আমাদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের অবদান আরও সুদৃঢ় হবে।

অভিনন্দন বার্তায় মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সার্বিক সাফল্য কামনা করেন উপাচার্য। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিজ্ঞতা, প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, ন্যায়, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

“মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধি, সুশাসন, গণতন্ত্র ও জ্ঞানভিত্তিক উন্নয়নের এক নতুন দিগন্তের পথে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...