Logo Logo

শিবচরে জমি নিয়ে পুর্ব শত্রুতার জেরে সংঘর্ষঃ হতাহত ৪


Splash Image

সজিব খান,মাদারীপুর প্রতিনিধিঃ জমি নিয়ে পুর্ব শত্রুতার জের এবং রান্না ঘর উঠানো সংক্রান্ত বিবাদে জড়িয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা দক্ষিণ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সোহাগ মাদবর, তার বড় ভাই সোনা মিয়া মাদবর, আব্বাস মাদবর সহ একাধিক। ঘটনা সুত্রে জানা যায়, বাড়িতে রান্নাঘর নির্মাণকে কেন্দ্র করে সোহাগ মাদবরের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আব্বাস আলী মাদবর ও সহযোগী কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ মাদবর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে এক পক্ষ।

অন্যদিকে আব্বাস আলী মাদবর সুত্রে জানা যায় এই জমি নিয়ে অনেক আগে থেকেই তাদের বিরোধ চলে আসছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হলেও সোহাগ মাদবররা তা মেনে নেয় নি। এর ই সুত্রে ধরে তিনি রান্না ঘর সংস্কার করতে গেলে তার এবং তার পরিবারের উপর হামলা করেন উক্ত ব্যক্তিদ্বয়। উভয় পক্ষ আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত সোনা মিয়া মাদবর অভিযোগ করে বলেন, আমাদের নিজস্ব জায়গায় রান্নাঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের মারধর করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সোহাগ মাদবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...