Logo Logo

ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি


Splash Image

'প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের নেতৃত্বে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপাচার্য বলেন, "ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের চারপাশের সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

আয়োজিত এ সচেতনতামূলক র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...