বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। আয়োজনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় ৭১ সড়ক সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। মাদারীপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের উপস্থিতিতে মিছিলে অংশ নেন নাদিরা মিঠু, শাহাদাত হোসেন খান, সোহেল রানা, কালাম মল্লিক, ইথু চৌধুরী, হেমায়েত হোসেন খান, সজিব খা এবং ইমতিয়াজ আহমেদ তুরাগসহ অন্যান্য নেতাকর্মী।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাপনী সভায় বক্তব্য রাখেন হেলেন জেরিন খান। বক্তব্যের শুরুতে তিনি স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের মানুষের সামগ্রিক ভাগ্যোন্নয়ন ও অগ্রগতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই সময়ে একই সড়কে পৃথকভাবে আরও একটি আনন্দ মিছিল বের করেন বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা। তার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, জাফর চৌধুরী ও সাজু মোল্লাসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...