বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এই গণশুনানিতে স্থানীয় সুশীল সমাজ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, তরুণ-শিক্ষার্থী, স্কাউট, রেডক্রিসেন্ট ও এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নাগরিক অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মাদারীপুরের সিভিল সার্জন ড. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবার অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সকলের সম্মিলিত অংশগ্রহণে সেবার মান বাড়াতে সর্বোচ্চ কার্যকরী পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার প্রকাশ করেন তাঁরা।
গণশুনানির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন সনাক মাদারীপুরের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন লাকী। তিনি আশা প্রকাশ করেন, গণশুনানির মাধ্যমে নাগরিক ও কর্তৃপক্ষের সমন্বয়ে বিদ্যমান স্থানীয় সমস্যাগুলো দূর করা সম্ভব হবে এবং সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে চমৎকার মেলবন্ধন সৃষ্টি হবে।
মুক্ত আলোচনা পর্বে সেবাগ্রহীতারা তাঁদের সরাসরি অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। উপস্থাপিত বিভিন্ন সংকটের মধ্যে ছিল—চিকিৎসক ও লোকবল সংকট, অবকাঠামোগত ও নিরাপত্তা সমস্যা, শৌচাগারের অপ্রতুলতা, ওষুধ সরবরাহের ঘাটতি, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জলের অভাব, আধুনিক চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা, সেবাদাতাদের আচরণের ত্রুটি এবং নারী ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশের অভাব।
নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের বিস্তারিত জবাব দেন সিভিল সার্জন ড. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল ও উপপরিচালক মতিউর রহমান। তাঁরা সেবাদানের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো স্বীকার করে তা দ্রুত নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে আরও বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. অখিল সরকার, বিএমএ মাদারীপুরের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দেবনাথ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নুরুল ইসলাম। বক্তারা নিয়মিত তদারকি ও জনগণের সক্রিয় সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
গণশুনানির সমাপনী বক্তব্যে সনাক মাদারীপুরের সভাপতি খান মো. শহীদ বলেন, জেলা হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সকল স্তরে দুর্নীতিমুক্ত ও সুশাসিত সেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটির সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন সনাক মাদারীপুরের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক আঞ্জুমান আরা কবির (জুলিয়া)।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...