Logo Logo

"বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল"

"বিএনপি এদেশের সাধারন মানুষের হৃদয়ে ধারণ করা একটি সংগঠন " এমপি আবুল হোসেন খান।


Splash Image

বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বিজ্ঞাপন


২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বিকেলে এ-উপলক্ষ্যে বাকেরগঞ্জ পৌর শহরে বিএনপি নেতা কর্মী সহ শুভাকাঙ্ক্ষী জনতার ঢল নামে।

বেলা ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সেখানে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিনের)সঞ্চালনায় উপস্থিত জন সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

জনসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলীসহ দলীয় নেতারা।

পরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি সদর রোড,বাসস্ট্যান্ড চত্বর, চৌমাথা সহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি এদেশের জনগনের হৃদয়ে ধারণ করা একটি সংগঠন।

তিনি বলেন, বিএনপির মুল লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা করা

উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়া প্রয়াত শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...