Logo Logo

নীলফামারী জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি’র নেতৃত্বে শ্যামল ও মমো


Splash Image

“ঐক্যে শক্তি, শিক্ষায় উন্নতি—শিক্ষার্থীদের কল্যাণে আমাদের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে গঠিত এই নবগঠিত পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মমো রায়।


বিজ্ঞাপন


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম হোসেন, সহ-সভাপতি শারমিন আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন নিশো, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন রায়, কোষাধ্যক্ষ সুজন রায়, সাংগঠনিক সম্পাদক জগদীশ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মোরহালিন ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, সহ-দপ্তর সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, প্রচার সম্পাদক অপূর্ব রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী ইতি, ছাত্রী বিষয়ক সম্পাদক বিথি রানী রায়, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া তাসনিম স্নেহা, ক্রিয়া সম্পাদক মো. নুর মোহাম্মদ রুবেল এবং সহ-ক্রিয়া সম্পাদক আলমগীর ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দিপু রায়, সমাপ্তি রায়, ফারুক আহমেদ, নুসরাত জাহান নাকি, নাইমা এবং মুনতাসির মুনির।

সংগঠনটি পরিচালনায় শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন লায়লা ফেরদৌস হিমেল (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ), নজরুল ইসলাম (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ) ও বরুন চন্দ্র রায় (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ)। শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে রয়েছেন স্বপন মিয়া (সাবেক সভাপতি), আয়শা সিদ্দীকা (সাবেক সাধারণ সম্পাদক), মো. মেহেদী হাসান, নিশাত তাসনিম, মো. লিটন রহমান, মো. গোলাম সাব্বির সাইফ, মুহতাসিম ফুয়াদ এবং বুলবুল আদম শাহ।

কমিটি গঠন প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি শ্যামল কান্তি রায় বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যতের শক্তি ও সম্ভাবনা। তাদের স্বপ্ন, মেধা ও যোগ্যতাকে বিকশিত করার লক্ষ্যে নীলফামারী জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি সবসময় পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই একটি আলোকিত ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ।”

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মমো রায় বলেন, “শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নয়নকে কেন্দ্র করে আমাদের পথচলা। পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাদের সম্ভাবনাকে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। একসঙ্গে কাজ করলেই গড়ে উঠবে একটি শক্তিশালী ও সুন্দর শিক্ষার্থী পরিবার।”

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যরা সংগঠনের ঐতিহ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রতিবেদক- মোঃ হাফিজ,

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...