বিজ্ঞাপন
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সেরা গবেষকদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করেন।
এ উদ্যোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জানান, ছোট ছোট ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নের পথ ধরেই একটি বিশ্ববিদ্যালয় সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং বৈশ্বিক পরিমণ্ডলে মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনার মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করাই এই পদকের মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিটি অনুষদ থেকে একজন করে সেরা শিক্ষককে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত গবেষণাপত্রগুলো বিবেচনা করা হবে। উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাকে এতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন জানান, আগ্রহী গবেষক শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে নির্দিষ্ট গুগল ফর্মের ( https://forms.gle/3j6nxSFNAxbvv9NS6 ) মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। ফর্ম পূরণে কোনো ধরনের যান্ত্রিক ও প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল কাদের শাকিলের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...