Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে শাহজাদপুরের ঐতিহাসিক ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট।


বিজ্ঞাপন


আজ (সোমবার) দুপুর ১২:০০ ঘটিকায় বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রথম দিনেই মাঠে গড়াচ্ছে দুটি রোমাঞ্চকর ম্যাচ। এর মধ্যে বিকেল ৩:০০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় অর্থনীতি বিভাগ বনাম ম্যানেজমেন্ট বিভাগ। আর দ্বিতীয় ম্যাচে বিকেল ৪:৪০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত লড়াই করছে সংগীত বিভাগ বনাম সমাজবিজ্ঞান (সোশিওলোজি) বিভাগ।

​এর আগে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার।

​উদ্বোধনী ভাষণে মাননীয় উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্ব ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।"

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। টুর্নামেন্টের প্রথম দিন থেকেই গ্যালারিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...