ছবি : মোসাঃ ফারজানা আক্তার ও মোসাঃ সোমা খান
বিজ্ঞাপন
অব্যাহতি পাওয়া দুই নেত্রী হলেন— বাকেরগঞ্জ পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফারজানা আক্তার এবং একই কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুমা খান।
দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মু. শাহাবুদ্দিন তালুকদার শাহীনের যৌথ স্বাক্ষরিত অফিশিয়াল দলীয় প্যাডে এই সিদ্ধান্তের চিঠি জারি করা হয়। এর পরপরই চিঠিটি কার্যকর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় সকল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নিলয় পারভেজ’ নামের একটি ব্যক্তিগত আইডি থেকে পৌর মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফারজানা আক্তারের কথিত পরকীয়া সম্পর্কিত বেশ কিছু সংবেদনশীল অডিও কল রেকর্ড ফাঁস হয়। মুহূর্তের মধ্যেই সেই কথোপকথন ফেসবুক ও বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ভাইরাল হয়ে পড়ে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
একই সময়ে সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুমা খানকে জড়িয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। পরপর দুই শীর্ষ নারী নেত্রীকে কেন্দ্র করে এমন ধারাবাহিক বিতর্কে স্থানীয় বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাকেরগঞ্জ পৌর বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন। ছড়িয়ে পড়া অডিও এবং তথ্যের সত্যতা প্রাথমিক পর্যালোচনায় নিশ্চিত হওয়ার পর দলীয় ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় সংগঠনটি। দলটির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী আচরণের অপরাধে উভয় নেত্রীর বিরুদ্ধেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, জাতীয়তাবাদী দল কোনো ধরনের অনৈতিকতা বা সংগঠনবিরোধী কার্যকলাপকে কখনোই প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ অক্ষুণ্ণ রাখতে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা মজবুত রাখতেই দ্রুততম সময়ে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...