Logo Logo

কবি- আলেয়া মান্নান

খুব মনে পড়ে


Splash Image


বিজ্ঞাপন


জানো? খুব মনে পড়ে সেই দিনের কথা।

যেদিনটা ছিল প্রথম মেসেজের বার্তা।

একটু কথা, একটু পরিচয়,

মনে হয়, এভাবেই হলো ভালোবাসার নির্ণয়।

জানো? খুব মনে পড়ে সেই কথাগুলো,

একটু একটু করে কথা এগিয়ে গেলো।

কথার মাঝে মাঝে ‘মিস ইউ’ বলা হলো,

এভাবেই যেন ভালোবাসা তৈরি হলো।

জানো? খুব মনে পড়ে ওই রাতের কথাগুলো।

অপেক্ষার পর হতো কিছু কথা এলোমেলো।

সাজানো কথাও হয়ে যেত অগোছালো,

তবুও যেন কেমন লাগতো ভালো।

এমন করে কেটে গেল কিছু দিন।

অপেক্ষা করতাম, কখন করবে মেসেজ- ‘সিন।

মাঝে মাঝে হতো কিছু রাগ-অভিমান,

আবার কখনো ভাবতাম, এটাই বুঝি অপমান।

জানো? খুব মনে পড়ে সে সময়টা।

আসবে অফিস থেকে, বাজবে ঘণ্টা।

রান্না শেষ করে বলতে কিছু কথা,

ঘুমাতে গিয়ে বলতে, গায়ে খুব ব্যথা।

জানো? খুব মনে পড়ে তোমার কিছু স্মৃতি।

কথা দিয়েছিলে, চলবে মেনে নিয়ম-নীতি।

এত সহজে ভুলে গিয়ে টেনে দিলে ইতি?

বুঝলে না তুমি ভালোবাসার প্রীতি!!!

কবি পরিচিতি- আলেয়া মান্নান, এনআইডি অনুযায়ী (মোসাঃ আলেয়া খাতুন)। জন্ম নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসে। কবির শৈশব ছিলো খুব দূরন্ত। কবি ভালো মনের মানুষ, কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকতে। কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী, কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই তার বড় পরিচয়। এ পর্যন্ত কবির ৫০টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...