বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলার দশপল্লী নেছারউদ্দীন খান উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে দশপল্লী নেছারউদ্দীন খান উচ্চ বিদ্যালয়সহ হাজী নাদের আলী ছাদেক আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় এবং ডালনিয়া ইসমাইল আলেফ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা অংশ নেন।
প্রশিক্ষণে আধুনিক শিক্ষা প্রশাসন ও বিদ্যালয় ব্যবস্থাপনা, কার্যকর শিখন-শেখানো কৌশল, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা খো: রুহুল আমীন, গবেষণা কর্মকর্তা মো. মাহাবুর রহমান এবং সহকারী প্রোগ্রামার সুতপা ঘটক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণে শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত গোপালগঞ্জে মোট ১৪টি ক্লাস্টারের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইন-হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাধ্যমিক শিক্ষার পরিবেশ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...