Logo Logo

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আসনটি শূন্য হওয়ার পর তা পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত পদত্যাগপত্রের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে পরবর্তী প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের উল্লিখিত শূন্য আসনটি পূরণের জন্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...