Logo Logo

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে


Splash Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক অর্জন তুলে ধরতে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বহুপাক্ষিক সফর ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...