Logo Logo

২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনই প্রশাসন তৎপর"

বাকেরগঞ্জে "মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান।


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ "মা" ইলিশ সংরক্ষণের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ মাছ আহরণ, পরিবহন, গুদামজাত করন সম্পূর্ণ নিষেধ।


বিজ্ঞাপন


সরকারি এই নির্দেশনা যথাযথ ভাবে মাঠ পর্যায়ে জারী রাখার জন্য বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন প্রথম দিনেই কার্যকর ভুমিকার স্বাক্ষর রেখেছে।

৯ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার ফরিদপুর, দুধল, সরসী, দুর্গাপাশা ইউনিয়ন সংলগ্ন কারখানা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং একজনকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল এবং সহকারি কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। সার্বিক সহযোগিতায় ছিল বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম‌।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...