Logo Logo

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড


Splash Image

আব্দুল মালেক,ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় এক যুবককে সাত মাসের সশ্রম কা'রাদণ্ড দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন


একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কা'রাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মোস্তাক আহাম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ মা'দকবিরোধী অ'ভিযান পরিচালনা করে।

এ সময় মাদক সেবনের অভিযোগে মো. আল আমিন হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার ফয়লা গোরস্থানপাড়ার মৃত ওয়াহেদ মিয়ার ছেলে।

পরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি শনাক্ত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(৫) ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...