Logo Logo

গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন


Splash Image

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ১টা ১২ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা গোপালগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে।


বিজ্ঞাপন


রোববার (১১ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর গোপালগঞ্জ পৌর ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রবীণ এই নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে সেখানে হাজারো শোকাহত মানুষের সমাগম ঘটে।

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জুলকদর রহমান, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল ও গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চৌধুরী মনজুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায় এবং গ্রেপ্তার আতঙ্কে অনেকেই সশরীরে জানাজায় অংশ নিতে পারেননি। তবে তাঁরা দূর থেকেই প্রবীণ এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মাহবুব আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। পৃথক শোকবার্তায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজার নামাজ শেষে মাহবুব আলী খানকে গোপালগঞ্জ শহরের গেটপাড়াস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...