Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘরে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাদুঘর এলাকার এলহাম পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সূত্রে জানা যায়, এশিয়া বেকারির মালিক আলী আজগরের প্রতিষ্ঠানে পচা ডিম ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় বেকারিটিতে পচা ডিম ব্যবহার করতে দেখা যায়। পরে জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করে বিশেষ রাসায়নিক পদার্থ দিয়ে দুর্গন্ধ দূর করার পর সেগুলো বেকারি পণ্য তৈরিতে ব্যবহার করা হতো। অভিযান চলাকালে বেকারি মালিক এ বিষয়ে নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মর্মে মুচলেকা দেন।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করলে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...