Logo Logo

গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান


Splash Image

দাপ্তরিক কাজে বিশেষ দক্ষতা, সততা ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনো-১ (উচ্চমান সহকারী) আবুল হাসান শেখ।


বিজ্ঞাপন


বুধবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দাপ্তরিক কার্যক্রমে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও চমৎকার অফিস ব্যবস্থাপনা প্রদর্শনের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে আবুল হাসান শেখকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। মূলত কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশংসনীয় কাজের মূল্যায়নে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান এবং জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আবুল হাসান শেখ মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কাজের এমন আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এই পুরস্কার ভবিষ্যতে তাকে আরও বেশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

জেলা পুলিশের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের মতে, এ ধরনের উদ্যোগ ও মূল্যায়নের ফলে জেলা পুলিশ বিভাগের কর্মক্ষেত্রে কর্মকর্তা ও সদস্যদের দক্ষতা, পেশাদারত্ব এবং সুপ্রথার চর্চা আরও জোরদার হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...