Logo Logo

তেঁতুলিয়ায় বাস্তবায়িত পেঁপে প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত


Splash Image

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে খরিপ-২ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পেঁপে প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো.সাইফুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার সুব্রত রায়, ইউনিয়ন এমপি প্রতিনিধি ফিরোজা বেগম, ইউপি সদস্য মো. শামীম হোসেন, সাংবাদিক তরিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক-কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

মাঠ দিবসে বক্তারা বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে উন্নত ও আধুনিক জাতের পেঁপে চাষ করলে কম খরচে দ্বিগুণ লাভ করা সম্ভব। এটি একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটায়, অন্যদিকে বাজারে পেঁপের প্রচুর চাহিদা থাকায় কৃষকদের দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। সঠিক পরিচর্যা, জৈব সারের ব্যবহার এবং সময়মতো বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পেঁপের বাম্পার ফলন পাওয়া সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।

প্রদর্শনী খেতের সফল কৃষক সোহেল মন্ডল রানার সহধর্মিণী বলেন, “কৃষি অফিসের পরামর্শে আমরা উন্নত জাতের এই পেঁপে চাষ শুরু করি। গাছে রেকর্ড পরিমাণ ফলন এসেছে। মাঠ দিবসের মাধ্যমে আমাদের খেত দেখে আশপাশের অন্য কৃষকরাও এখন পেঁপে চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন।”

জানা যায়, বুড়াবুড়ি ব্লকের টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের চাষী সোহেল মন্ডল রানার ২০ শতাংশ জমিতে রেড কিং জাতের পেঁপে ফসল লাগানো হয়। এতে ওই কৃষকের ব্যয় হয় ১০ হাজার টাকা, বাজারে পেঁপে বিক্রি করে আয় হয়েছে ৪০ হাজার টাকা, আরও ২০ হাজার টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...