বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল ওই এলাকার স্থায়ী বাসিন্দা হারান সেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারুল শুক্রবার রাতে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় শেষে বাইরে বের হন। এ সময় মোটরসাইকেলে চেপে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে অতি কাছ থেকে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘাতকেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...