বিজ্ঞাপন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে কেন্দ্রীয় মতুয়া মিশনের উপদেষ্টা ও দৈনিক ভোরের বাণীর সহ-সম্পাদক আহসান হাবীব অপু এবং কেন্দ্রীয় মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন।
প্রতি বছরই শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ পবিত্র তীর্থভূমিতে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরেও বিশেষ ভোগ নিবেদন এবং পূজা-অর্চনার আয়োজন করা হয়। এসব ধর্মীয় আনুষ্ঠানিকতা ওড়াকান্দির পূজার ঐতিহ্য ও আধ্যাত্মিক গুরুত্বকে আরও সমৃদ্ধ করে।
এদিকে, সারা বাংলাদেশেই উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও সম্প্রীতির আবহে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গার আরাধনা।
ঐতিহ্য ও ধর্মীয় তাৎপর্যে সমৃদ্ধ শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ির দুর্গাপূজা মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...