Logo Logo

আরেকটি যুদ্ধে জড়াতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি


Splash Image

ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জেল থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একইসঙ্গে ওয়াশিংটনকে যেকোনো নতুন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।


বিজ্ঞাপন


রবিবার (১৮ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেন, “জেল থেকে দূরে থাকতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।” তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের জন্য এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে কোনো পরোয়াই করছেন না এই ইসরায়েলি নেতা।

তিনি আরো লিখেন, “গতবার, আপনারা ‘কাজ শেষ’ করতে চেয়েছিলেন, কিন্তু ইরান তখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। আবার ভাগ্য পরীক্ষা করতে চান? আসুন না। তবে সাবধান, আমাদেরও কিন্তু কিছু অসমাপ্ত কাজ বাকি আছে।

নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন

এর আগে রবিবার ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানান ডোনাল্ড ট্রাম্প। ইরানের মোকাবিলায় তাদের অংশীদারিত্বের প্রশংসা করে ট্রাম্প সতর্ক করে জানান, ইসরায়েলিরা যদি নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে বেছে নয়, তাহলে যুক্তরাষ্ট্রকে হয়তো নিজেই সেই দায়িত্ব নিতে হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ ‘ট্রুথ’-এ এক পোস্টে লিখেন, ইসরায়েলের যদি ভুল নেতা থাকে-অর্থাৎ নেতানিয়াহু ছাড়া অন্য কেউ- তাহলে যুক্তরাষ্ট্রকে এই কাজ নিজেই করতে হবে, আর আমি তা করতে আগ্রহী নই।”

২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু। নিজ দেশে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে, যেগুলোতে দোষী সাব্যস্ত হলে তার জেল হতে পারে। এছাড়া গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক আদালতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিকে আসন্ন নির্বাচনে নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক তৎপরতা ও সমন্বয় জোরদার করেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায়, যার জবাবে তেহরানও পাল্টা আক্রমণ চালায়। গত এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে সমঝোতার রূপরেখা তৈরি হয়েছিল, কিন্তু ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ঝুলে যাওয়ায় দেশ দুটির মধ্যে আবারো সংঘাত শুরু হয়।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...