বিজ্ঞাপন
নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী সম্পত্তির তালিকায় স্থান পাওয়া এই মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ গত ৭ অক্টোবর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জমিটি সরকারি দাবি করে এনডিএমসি এর ঐতিহ্যবাহী তকমা নিয়ে প্রশ্ন তুলে উচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মসজিদ ও সংলগ্ন কবরস্থান রক্ষায় জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিষাণ রেড্ডি রিজিজুর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংগঠনের প্রতিনিধি মোহাম্মদ হাকিমুদ্দিন কাসমি জানান, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের তালিকায় এটি একটি ঐতিহ্যবাহী স্থান। রিজিজু এই বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
মসজিদের ইমাম মোহাম্মদ হারুন দিল্লি ওয়াকফ বোর্ডের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জানান, ছয় মাস ধরে বলা সত্ত্বেও বোর্ড এনডিএমসিকে চিঠি দেওয়া ছাড়া কোনো আইনি ব্যবস্থা নেয়নি। তিনি জানান, মসজিদের পথ অবরুদ্ধ এবং পানীয় পানির সংস্থানও বন্ধ হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন রেস কোর্স রোডের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্ট একই দিনে এলাকার বস্তিবাসীদের উচ্ছেদ করে ৪৫ কিলোমিটার দূরে সাবদা ঘেভরা পুনর্বাসন এলাকায় স্থানান্তরের অনুমতি দিয়েছে।
সূত্র: দ্য ওয়্যার
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...