Logo Logo

ছুটি শেষে আজ খুললো স্কুল-মাদরাসা, কলেজের ছুটি আরও ৫দিন


Splash Image

শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। এদিন থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে কলেজের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয় সূত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ১০ দিন বন্ধ থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

ফলে দীর্ঘ ছুটির পর আজ সোমবার থেকে আবারও প্রাণচাঞ্চল্যে ফিরবে দেশের স্কুল ও মাদরাসাগুলো। শিক্ষার্থীরা ফিরবে শ্রেণিকক্ষে এবং শুরু হবে নিয়মিত পাঠদান।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোর শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

অর্থাৎ, আজ সোমবার থেকে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীরা আরও ছয় দিন ছুটির সুযোগ পাচ্ছেন। কলেজগুলোতে নতুন করে পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...