বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌলা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি হিসেবে যুবদলকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে আগামী দিনের সব রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে হবে। সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্য সচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সদস্য সচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মেজবা (রিতু)।
র্যালি ও আলোচনা সভায় জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...