Logo Logo

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু


Splash Image

শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা ও সুস্থ জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।


বিজ্ঞাপন


রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বদা উৎসবমুখর পরিবেশ বিরাজ করুক, আর খেলাধুলাই হতে পারে সেই আনন্দের মূল উৎস। তবে উদযাপনের এই আনন্দ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্লান না হয়, সে বিষয়ে প্রত্যেকে সচেষ্ট থাকতে হবে। আগামীতে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার প্রস্তুতি এ আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন করতে হবে; তাই প্রত্যেক খেলোয়াড়কে নিয়ম মেনে ও খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন করে মাঠে লড়াই চালাতে হবে।"

প্রতিযোগিতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বিশেষ 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' প্রদানের ঘোষণা দেন উপাচার্য।

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এছাড়া অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান ও প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

গণিত বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।

ইতিহাস বিভাগ ও অর্থনীতি বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। এবারের আসরে বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি বিভাগীয় দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...