Logo Logo

তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চুর বল উপহার


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া ডাংগী সেরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বল উপহার দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজানুর রহমানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বলগুলো বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সহসভাপতি ও সাংবাদিক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী শিক্ষক মাসুদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বল উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয়দের মতে, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধুলার মাধ্যমে আনন্দময় শৈশব গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি চাই, আমাদের এলাকার প্রতিটি শিশু সুস্থ্য, সুন্দর ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...