Logo Logo

বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নজরকাড়া র‍্যালী


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণসমাবেশ ও র‍্যালিকে কেন্দ্র করে ইউনিয়ন রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশীরা নিজ নিজ পক্ষে জনসমর্থন প্রমানের পাশাপাশি স্হানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানের মনোযোগ আকর্ষণ করার জন্য এক চরম প্রতিযোগিতায় মেতে উঠেন।

উপজেলার ১৪ টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা সমাবেশ স্হলে নিজেদের পক্ষে জনসমর্থনের শক্তির জানান দিতে শো- ডাউন ও নজর কাড়া র‍্যালি নিয়া হাজির হন।

সমাবেশে আগত একাধিক নেতা কর্মী ও স্হানীয় সুত্রে জানা যায়, উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশিরা নিজের জনপ্রিয়তার প্রমান দিতে কার চেয়ে কে বেশি লোক এনে সংসদ সদস্যের মনোযোগ আকর্ষণ করতে পারে সেই জন্য চেষ্টা চালান।

ব্যানার,ফেস্টুন, প্লাকার্ড এবং বাদ্যযন্ত্র সহকারে একে একে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশ স্হলে প্রবেশ করতে থাকেন। এক্ষেত্রে তাদের মুল লক্ষই ছিল নান্দনিক ও সুশৃঙ্খল প্রদর্শনীর মাধ্যমে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের মনোযোগ আকর্ষণ করা।

এদিকে সম্ভাব্য এইসব প্রার্থীদের শো- ডাউনকে ঘিরে সাধারণ নাগরিকদের মধ্যেও চলছে নানা ধরনের আলোচনা ও হিসা-নিকাশ। মিছিলগুলো কোন প্রার্থীর পক্ষে কত লোক সমাগম হয়েছে, কার জনপ্রিয়তা কতটুকু, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সাধারণ নাগরিক ও ভোটারেরা। তাদের দাবি এই র‍্যালীর জন সমাবেশই আভাস দিচ্ছে আগামী ইউনিয়ন পরিষদের কর্নধার বা ভবিষ্যত জনপ্রতিনিধি কারা হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...